Look Inside

মাইক থেকে ঘোষণা আসছে ‘মসিহ এসেছেন! মসিহ এসেছেন! প্রিয় এলাকাবাসী, যার আসার কথা ছিল, তিনি এসেছেন। আপনারা ঘরের বাতি বন্ধ করে ঘুমান। আর কোনো ভয় নেই, আর কোনো ভয় নেই!’
সূর্য উঠছে, ভোর হচ্ছে, হালকা হালকা কুয়াশা বাতাসে, পাখি ডাকছে, মোরগ ডাকছে এবং খুব ভালো মতোন খেয়াল করলে দেখা যাচ্ছে যে, দরবার হল থেকে মসিহ আগমনের সুসংবাদ এসেছিল, সেই ঈশ্বরের দরবার হলে এখন আগুন জ্বলছে! দাউ দাউ করে আগুন জ্বলছে। আগুন নিভানো পরের বিষয়, আগুন! আগুন! বলে যে কেউ চিৎকার দিবে এমন কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। জঙ্গপুরবাসী কারো এখনো ঘুম এখনো ভাঙেনি। তারা সবাই নিজেদের ঘরের আলো জ্বালিয়ে রেখে আরামের ঘুম ঘুমাচ্ছে।
জঙ্গপুরবাসী ঘুমপ্রেমী। সবাই অনেক বেলা করে ঘুম থেকে উঠে। কিন্তু কয়েক মাস ধরে তাদের আরামের ঘুম ঠিক মতোন হচ্ছে না। আলো জ্বালিয়ে রেখে কি আর ঘুম হয়? ঘরের আলো জ্বালিয়ে ঘুমানোর অভ্যাস তো এখনো তাদের হয়নি। কিন্তু তাদের কী-ই বা করার আছে? মানুষ আর কতটুকুই বা পারে?
কেন তাদের ঘরের বাতি জ্বালিয়ে ঘুমাতে হচ্ছে, কেন তাদের কিচ্ছু করার নেই, এর পেছনে রয়েছে একটি অলৌকিক কাহিনি…

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.