Look Inside

মুখোশের অন্তরালে ঘাতক

Original price was: ৳ 340.Current price is: ৳ 238.

ভালোভাবে বাঁচতে হলে নিজেকে ভালো রাখা খুব দরকার। নিজেকে ভালো রাখার চেয়ে অন্যকে ভালো রাখা আরো কঠিন কাজ। আরো কঠিনতর হয়ে ওঠে যখন নিজের ভালো থাকা অন্য কারোর ভালো থাকার উপরে নির্ভর করে।

অর্পা আবার অভিকে হারিয়ে ফেলে। অর্পা এখন সবকিছু পেছনে রেখে নিজের মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে যায়। চলার পথে আদিত্যর বন্ধুত্ব পায়। আদিত্যর সঙ্গ কি অর্পার চলার পথে বাঁধা হয়ে দাঁড়াবে?

পরিবারের মেঝো মেয়ে অন্বেষা তার বড়দির শ্বশুরবাড়ির অন্যায় আবদার মেটানোর জন্য চাকরি হন্যে হয়ে খুঁজতে থাকে। অর্কের সাহায্যে একটা চাকরি পেলেও হঠাৎ চাকরিক্ষেত্রে একজন খুন হয়। কে ছিল সেই খুনী? অর্ক বা অন্বেষা কি কোনো কারণে খুনের সাথে জড়িত? শিল্পপতি আবীর চৌধুরী খুনীকে ধরার জন্য আস্ফালন করতে থাকেন। ক্ষমতাবান আবীর চৌধুরী কি নিজেই সেই খুনী হতে পারে?

শর্মী চৌধুরী আজ অনুতপ্ত হলেও অভিকে তার পাওনা বুঝে নিতে বলেছেন। প্রলয় মারা যাওয়ার পর অভির জন্য ছোটমা অতসীর ভালোবাসা ফিকে হয়ে যায়। কিন্তু কেন? অভ্র-অহনা, অর্পা-আদিত্য-অভি, অর্ক-অন্বেষা সবার জীবনেই কি বিশেষ কিছু ঘটতে চলেছে?

প্রেম-ভালোবাসার আড়ালে মুখোশধারী সেই ঘাতক কি এই চরিত্রগুলোর মাঝেই রয়েছে? রুপরেখা আর রবিন কি শেষ পর্যন্ত সত্যকে উন্মোচন করে রহস্যে সাজানো জাল ছিন্ন করতে পারবে?

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.