দীর্ঘদিনের প্রস্তুতি তার। কী করবে, কেমন করে করবে, সব ঠিক করা! বৃষ্টি হচ্ছে। অঝোর। বারান্দা পিচ্ছিল হয়েই আছে। ফ্লাটারি শব্দটা না জানলেও সেটার অর্থ মেয়েটা জানে। কিছুদিন আগে একটা হিন্দি সিনেমা দেখেছে সে। নায়িকা কীভাবে তার ইজ্জত হরণের প্রতিশোধ নেয়!
দিলাওয়ারের রক্তে বান ডাকে। সে প্রায় ছুটে বারান্দায় যায়। অনুকে দেয়ালে চেপে ধরে। মাথার দু’পাশে দেয়ালে হাত। অনু বলে, ‘যাও ভালো হবে না বলছি…।’
দিলওয়ার মুখ নামায়। তক্ষুনি পা পিছলে যায় দিলাওয়ারের। নিজেকে সামলে নিতে একটু কুঁজো হয় সে। তারপর সোজা। মোক্ষম সময়। শরীরের সমস্ত শক্তিতে দিলাওয়ারকে ধাক্কা দেয় মেয়েটা । এতই বিস্মিত হয় দিলাওয়ার যে মুখে শব্দ আসে না। পিছলে ঠিক নিচে পড়ে যায়। একটা লোহার শিক দিলাওয়ারের ঘাড় দিয়ে ঢুকে মুখ দিয়ে বেরিয়ে আসে। বুকের মাঝ বরাবর একটা আর পেটের নিচের দিকে দুটো। খচখচ খচাখচ শব্দ হয়। মুখ আটকে যাওয়ায় শব্দ পর্যন্ত বেরোয় না ছেলেটার মুখ দিয়ে। অনু মিনিটখানেক দেয়াল ধরে দাঁড়িয়ে থাকে। ওর হৃৎপিণ্ড মনে হয় ভেতর থেকে লাফিয়ে ছিটকে বেরিয়ে আসবে। কাঁপতে কাঁপতে কোনোরকমে নিজেদের ঘরে ফিরে আসে। মা তখনও ঘুমে। ঠিক সে-সময়ে লোডশেডিং হয় ওখানে। অনু ধপ করে নিজের ঘরে লুটিয়ে পড়ে।
| Language | |
|---|---|
| Number of Pages | |
| Author |
পলাশ পুরকায়স্থ |
| Publisher |
স্বরবর্ণ প্রকাশনী |
Reviews
There are no reviews yet.
Only logged in customers who have purchased this product may leave a review.