জীবনের কথা বলে কবিতা। যাপিত জীবনে যে সুখ, দুঃখ, হাসি-বেদনা, প্রতিবাদের ভাষা লুকিয়ে থাকে- তা ফুটে ওঠে সাহিত্যে, কবিতায়। এ জন্যই কবিতার প্রতি মানুষের আগ্রহ সেই প্রাচীনকাল থেকে। সেই আর্য্য, মৌর্য্য বা তার আগে-পরে থেকে। সেই লুইপা, শবরপা থেকে এখনকার আধুনিক কবিদের। সবারই অনুভূতি মানবিক, দেশপ্রেম, দ্রোহ, ভালবাসা, শ্রদ্ধা প্রভৃতি। অনেকে বলেন, এক একটি কবিতা হতে পারে এক একটি উপন্যাস, এক একটি জীবন কাহিনী।
একটি কবিতাকে কেন্দ্র করে তৈরি হতে পারে পূর্ণ দৈর্ঘ্য সিনেমা। তাই ‘নিস্তব্ধ রাতের গভীরে কথা বলে কবিতা’। আকাশের ওপাড়ে আরেকটা আকাশ লুকিয়ে থাকে। তার চাবি হয়তো কোনো প্রিয়তমা বা প্রিয়তম তুলে দেয় বুকপকেটে। যদি কখনো ফিরে আসে সে, বন্ধ দরজা খুলে নিয়ে বসবে কবিতার হিসাব মিলাতে। তখন হয়তো বৃষ্টি হবে, বর্ষা নামবে। আবার গেয়ে উঠবে ‘এসো বারান্দায় দাঁড়িয়ে চাঁদ দেখি আজ পূর্ণিমা ’। অথবা কোনো নতুন প্রেমিক গেয়ে উঠবে ‘আমার আকাশ আলোয় ভরা জোছনা পাগল পারা’।
আবার মান-অভিমানে গেয়ে উঠতে পারে ‘আমাকে পেছনে ফেলেই উড়ে গেল আকাশ নীলিমায়/ শুধু একা একা শুন্যে রইলাম তাকিয়ে’। এমনি মান-অভিমান, ভালবাসা, দেশের প্রতি শ্রদ্ধাবোধ নিয়েই এবারের পরিবেশনা- ‘বুক পকেটে চাবি’। পাঠকের সামান্য ভালো লাগলেও অনুপ্রাণিত হবো।
| Language | |
|---|---|
| Number of Pages | |
| Author |
রোকসানা পারভীন শিমুল |
| Publisher |
নৃ প্রকাশন |





Reviews
There are no reviews yet.
Only logged in customers who have purchased this product may leave a review.