কিছু মানুষের জন্মই হয় শুধুমাত্র অপ্রিয় হবার প্রতিযোগিতায় প্রথম হওয়ার জন্য। এরা কারো কাছে কখনো প্রিয় হতে পারে না। না পরিবারের কাছে, না বন্ধু-বান্ধবের কাছে। আর ভালোবাসার মানুষটার কাছে তো এরা আজীবন অবহেলিত!
সেদিন একজন নিজে থেকেই আমাকে বললো, সে নাকি একদিন খাতা-কলম নিয়ে বসেছিলো। কারো প্রিয় হবার মতো ক’টা গুণ তার আছে; সেটা লিস্ট করবে বলে। কিন্তু কারো প্রিয় হয়ে উঠতে পারে এমন কোনো গুণই নাকি সে তার মাঝে পায়নি। অবশেষে সে বুঝতে পারলো… কেন সে তার প্রিয়তমার প্রিয় ছিল না!
আমি বুঝতে পেরেছিলাম, এক সাগর অভিমান নিয়ে কথাগুলো বলেছে সে…
সংখ্যায় অল্প হলেও, এমন কিছু মানুষ এখনও আছে পৃথিবীতে। যাদের বিশুদ্ধ একটা মন থাকে। কিন্তু অশুদ্ধ মনেদের সাথে প্রতিযোগিতায় বিশুদ্ধ মনেদের অবস্থান বরাবরই র্যাংকিং এর তলানিতে।
প্রিয় মানুষকে সুরক্ষিত রাখতে; বুলেটের সামনে বুক উঁচিয়ে দেওয়া মানুষগুলোই সবসময় সবার অপ্রিয় থেকে যায়। কোনো কারণ নেই, কোনো কারণ ছাড়াই এরা চির অপ্রিয়।
Reviews
There are no reviews yet.
Only logged in customers who have purchased this product may leave a review.