জীবন!
আমরা প্রতিনিয়ত জীবনকে খরচ করছি।নাম দিয়েছি স্বপ্ন পূরণ। নাম দিয়েছি সাফল্য। নাম দিয়েছি মায়া, হতাশা, দুশ্চিন্তা। এসবের মাঝে কখন যে জীবনের সময় ফুরিয়ে যায় তার হিসাব কষা হয়না।সত্যিকার অর্থে মানুষ প্রতিনিয়ত মরে যায়। স্বপ্ন ভাঙ্গে, বেকারত্বের ভার বহন করে, হতাশা চেপে বসে, প্রিয়জনের বিয়োগ হয় , প্রতিকূল পরিস্থিতি মাকড়সার জালের মত বাসা বাদে। মানুষ মনে করে সাদা কাপড়ে মুড়ানো হলে কিংবা মসজিদের মাইকে ইমাম সাহেব শোক সংবাদ শুনালে মানুষ মরে যায়। অথচ যে মানুষটা শৈশব হারালো, পছন্দের বন্ধু হারালো,জীবনের সুন্দর মুহুর্ত হারালো, বাস্তবতা মেনে নিয়ে কৃত্রিমতা বরণ করে নিলো তারা হয়তো বেঁচে আছে। তবে এমন ভাবে বেঁচে থাকাকে কি বেঁচে থাকা বলে!
মানুষের কত কিছু খুব করে চেয়ে ও হারাতে হয়েছে।আবার কত কিছু অনিচ্ছার স্বত্তেও গ্রহণ করতে হয়েছে। মানুষ স্বাধ আর সাধ্যের বাস্তবতা এবং প্রত্যাশা আর প্রাপ্তির সমীকরণটা মিলানোর জন্য বারবার বর্থ্য চেষ্টা করে যায়।তা কি আদো সম্ভব?
আমরা মানুষ।আমরা কি চাই তা আমরা নিজেরা ও জানি না। প্রত্যাশার জীবনটাতে বিলাসিতা দিয়ে ভরপুর রাখি।আদতে প্রাপ্তিতে থাকে গরিবি হাল।সত্যিকার অর্থে জীবনের সব আয়োজন জীবনের জন্য।এসব কিছু জীবন নয়।জীবনের প্রয়োজনে মানুষের অনেক কিছুর সাথে অব্যস্ত হয়ে উঠতে হয়।
| Number of Pages | |
|---|---|
| Language | |
| Author |
শাওনুর রশিদ |
| Publisher |
উৎসব প্রকাশন |





Reviews
There are no reviews yet.
Only logged in customers who have purchased this product may leave a review.