Look Inside

দেশ থেকে দেশান্তরে

Original price was: ৳ 420.Current price is: ৳ 336.

আমার কাছে দেশ ভ্রমণের মত আনন্দ, বিনোদন, রোমাঞ্চ, উত্তেজনা আর শিক্ষণীয় আর কিছুতে নেই। এজন্য ভ্রমণের শখ আমার আজন্ম। অতি শৈশব থেকেই আমি ভ্রমণ পাগল। যখন যেখানে সুযোগ পেয়েছি নাওয়া-খাওয়া ভুলে ছুটে গিয়েছি নানা জায়গায় এক অজানা আকর্ষণে। যত বড় হয়েছি এই আকর্ষণ এবং নেশা তীব্র থেকে তীব্রতর হয়েছে। কিন্তু এখন পর্যন্ত বিপুলা এই পৃথিবীর কতটুকুই বা দেখতে পেরেছি!
নিজ দেশের গন্ডি পেরিয়ে ১৯৯৬ সালে আমার প্রথম বিদেশ ভ্রমণ শুরু হয় ভারত ভ্রমণের মধ্য দিয়ে। বাংলাদেশের সীমানা ছাড়িয়ে যখন ভারতের মাটিতে আমার পদ স্পর্শ করলো তখন এক অব্যক্ত ও অনির্বচনীয় আনন্দে আমার সারা দেহ-মন আন্দোলিত হয়েছিল। আনন্দ, উদ্বেলতায় নিজকে নিয়ন্ত্রণ করতে পারছিলাম না। ক্ষণে ক্ষণে রোমাঞ্চিত হচ্ছিলাম। যে দিকে তাকাই সবকিছু আমার কাছে নতুন, বৈচিত্রময়, রহস্যময়, সুন্দর, চিত্তাকর্ষক মনে হচ্ছিল।
ইউরোপ, আমেরিকা, কানাডাসহ এশিয়া, আফ্রিকার অনেক দেশ ভ্রমণ করেছি। ভ্রমণ শেষে ফেসবুকে বিভিন্ন দেশের ভ্রমণের অভিজ্ঞতা বর্ণনা করে অনেক পোস্ট দিয়েছি। ভ্রমণ বিষয়ক বই বের করবো এমন কোনো চিন্তাভাবনা ছিলো না। ফেসবুক বন্ধুরা আমার ভ্রমণ কাহিনি পড়ে বই বের করার জন্য অনুপ্রাণিত এবং অনুরোধ করেছেন।
আমার প্রথম বই হিসেবে আত্মপ্রকাশ হবার কথা ছিলো আমার জীবনী গ্রন্থ। অনেক দূর এগিয়েও গিয়েছিলাম। কিন্তু তা বাদ দিয়ে আমার প্রথম গ্রন্থ হিসেবে প্রকাশিত হলো ভ্রমণ বৃত্তান্ত ‘দেশ থেকে দেশান্তরে’। আমার এই বই যদি পাঠক মনে সামান্য আনন্দ দিতে পারে মনে করবো আমার প্রচেষ্টা সফল হয়েছে।

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.