আমাদের কাঙ্ক্ষিত স্বপ্ন, আনন্দ আর বেদনার অনন্য প্রকাশ এ কাব্যগ্রন্থের প্রতিটি কবিতায়। এখানে ‘সময়’ কবিতার সময়কে বুকে ধারণ করেই জীবনের পথ চলা। সময়ের সাথে সাথে ক্রমঃ অপসৃত ‘নদীর গান’, আনান্দমুখর দিনের ‘অনন্য কাব্য’ আর ‘বিলাসী’-র স্বপ্নর মতোই ‘যুদ্ধ শেষ’ কবিতার স্মৃতিগুলি স্মরণীয় ‘বৃক্ষ, অন্তঃকরণ এবং কবি’ কাব্যে অনুক্ষণ ফিরে ফিরে আসে আমাদের হৃদয়ে। বাস্তবতার রূঢ়তায় উদ্ভাসিত হয়ে আমরা অবাক বিস্ময়ে দেখি ফেলে আসা ওই দিনগুলির কথা- যার কোনো ‘সাড়া-সংকেত’ মেলেনি এই ‘অবনি’-র মাঠে! মলাটবদ্ধ কবিতাগুলির টুকরো টুকরো স্বপ্নময় জীবনালেখ্য আমাদের হৃদয়, মনকে আপ্লুত ও ভারাক্রান্ত করে তোলে।





Reviews
There are no reviews yet.
Only logged in customers who have purchased this product may leave a review.